সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬

সেনাবাহিনীর অভিযান কলাপাড়ায় বিপুল পরিমানে বাংলা মদসহ চার রাখাইন যুবক গ্রেপ্তার

হোম পেজ » পটুয়াখালী » সেনাবাহিনীর অভিযান কলাপাড়ায় বিপুল পরিমানে বাংলা মদসহ চার রাখাইন যুবক গ্রেপ্তার
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় বিপুল পরিমানে বাংলা মদসহ চার রাখাইন যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) 

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বিদ্যুৎ আর্মিক্যাম্পের সদস্যদের পরিচালিত যৌথ অভিযানে ১ হাজার ৯’শ ৬০ লিটার বাংলা মদসহ চার রাখাইন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া এলাকায় মেজর আব্দুল্লাহ ইরফানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ লিটার বাংলা মদ নষ্ট করা হয় এবং ৬০ লিটার মদ জব্দ করা হয়।

এসময় আটক করা হয় উলান (২৮), মোমিইয়া (৩৪), চৌমাংসিং (৪৯) ও চৌসি (৩৪); এরা সবাই কোম্পানিপাড়া রাখাইন পল্লীর বাসিন্দা। আটককৃতদের জব্দকৃত বাংলা মদসহ কলাপাড়া থানা পুলিশের কাছে অভিযান সম্পন্নের পরপরই হস্তান্তর করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ১১:১৩:৫৭ ● ১৪০ বার পঠিত