শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি নারী আটক
হোম পেজ » বরগুনা » বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি নারী আটক

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বামনা উপজেলার কালিবাড়ি তুলাতলা বাজারে শনিবার (২৪ জানুয়ারি) যৌথ বাহিনীর অভিযানে দীর্ঘদিনের মাদক কারবারি সালমা বেগম (৪৫)কে আটক করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ৬৫ পিচ ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল সেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং ৬৪ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
বামনা থানা সূত্রে জানা যায়, সালমা বেগমের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে এবং ২০২৫ সালেও তাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা হয়েছিল। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার মন্ডল জানান, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে যৌথ বাহিনী তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখবে।
বাংলাদেশ সময়: ২১:০৪:০৩ ● ২৫২ বার পঠিত
