শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
কাউখালীতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কাউখালী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মনির সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গোসনতারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মনির সরদারকে গ্রেফতার দেখানো হয়েছে।
কাউখালী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনির সরদারকে আটক করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:০৪:১৩ ● ৯৩ বার পঠিত
