বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চরফ্যাশনে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

হোম পেজ » ভোলা » অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চরফ্যাশনে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬


 

চরফ্যাশনে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট প্রচার সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথকভাবে এ দুটি সভা আয়োজন করা হয়।

সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান। চরফ্যাশনের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নৌবাহিনীর কমান্ডারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ভোটাধিকার ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩১ ● ৭৭ বার পঠিত