সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬

কলাপাড়ায় দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে রং মিশ্রিত খাবার তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পৌর শহরের সদর রোড ও নতুন বাজার এলাকার ব্যবসায়ীদের এই জরিমানা প্রদান করা হয়। বিসমিল্লাহ ট্রেডার্স গ্যাসের দোকানকে ২৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ্‌ বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোয়াইব মিয়া। এ সময় কলাপাড়া উপজেলা সিনেটারি কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোয়াইব মিয়া জরিমার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৫ ● ১৭১ বার পঠিত