সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
গৌরনদীতে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও সার্বিক বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইব্রাহীম। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অন্যতম দাতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী হুমায়ূন কবির এবং বিদ্যালয়ের অন্যতম দাতা, প্রাক্তন সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক এইচ এম রফিকুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল, শৃঙ্খলা, উপস্থিতি ও বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সমাবেশ শেষে অভিভাবকরা নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও ফলপ্রসূ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৫:০২:৪০ ● ১০৬ বার পঠিত
