শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
কুয়াকাটায় গণভোট নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় গণভোট নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা, পটুয়াখালী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে কুয়াকাটা পৌরসভার সম্মানিত নাগরিকদের নিয়ে ভোটদান বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির। উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবিধানিক সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মতামতের যথাযথ প্রতিফলনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কাঠামো শক্তিশালী করা গেলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও সুদৃঢ় হবে। সভায় নির্বাচনী আচরণবিধি, প্রার্থী ও সমর্থকদের করণীয় ও বর্জনীয় বিষয় এবং গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:১১ ● ৯৬ বার পঠিত
