শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
বরগুনা-১ ও বরগুনা-২ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১৩ জনের বৈধ ঘোষণা
হোম » বরগুনা » বরগুনা-১ ও বরগুনা-২ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১৩ জনের বৈধ ঘোষণা
সাগরকন্যা আমতলী ও বরগুনা জেলা প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ঋণ খেলাপি, মামলা ও তথ্য গোপনের কারণে মোট পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া ১৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাছলিমা আক্তার জানান, বরগুনা-১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, “আমি ঋণ খেলাপি ছিলাম, যা পরিশোধ করেছি, কিন্তু সঠিক সময়ে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়নি। আমি আপিল করবো আশা করি মনোনয়নপত্র ফিরে পাব।” জেলা প্রশাসক জানান, ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটার তালিকার সঠিকতা না থাকার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
বরগুনা-২ আসনে মনোনয়ন বাতিল করা হয়েছে আম জনতার পার্টির প্রার্থী আলাউদ্দিন আকাশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. সোলায়মান, স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুজ্জামান এবং মাওলানা শামীমের।
বরগুনা-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মুহিবুল্লাহ, বিএনপি মনোনীত মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ অলি উল্লাহ, খেলাফত মজলিসের মোঃ জাহাঙ্গীর হোসাইন ও জাতীয় পার্টির মোঃ জামাল হোসাইন।
বরগুনা-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন: বিএনপি মনোনীত মোঃ নুরুল ইসলাম মনি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. সুলতান আহমদ, খেলাফত মজলিসের মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজী, বাংলাদেশ কংগ্রেসের মোঃ সাব্বির আহমেদ, এনডিএমের সৈয়দ মোঃ নাজেস আফরোজ এবং বাংলাদেশ জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান লিটন।
বরগুনা-১ আসনের মনোনয়ন যাচাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতের প্রার্থীরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন, যা উপস্থিত অনেকেই প্রশংসা করেন। বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৮৭৪ জন। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ১৬:৫৯:৪১ ● ২৭৮ বার পঠিত
