বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
আমতলীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ছারছীনা পীরের দোয়া
হোম পেজ » ইসলামী জীবন » আমতলীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ছারছীনা পীরের দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন ছারছীনা দরবার শরীফের পীর ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। বুধবার রাতে আমতলী উপজেলার ভায়লাবুনিয়া ছালেহিয়া দীনিয়া ও হাফেজী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাতে তিনি এ দোয়া করেন।
চার ঘণ্টাব্যাপী ওই ওয়াজ মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। আখেরী মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মাহফিল প্রাঙ্গণ।
ওয়াজ মাহফিলে আরও নছিহত করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব, তালিমুল তরিকত সম্পাদক মুফতী মামুনুল হক, সহ-প্রচার সম্পাদক মহিবুল্লাহ আল মাহমুদ ও বরগুনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা অহিদুল ইসলামসহ অন্যান্য আলেমগণ।
বাংলাদেশ সময়: ১৮:২১:২৭ ● ১০১ বার পঠিত
