বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬

গৌরনদীতে হিফজুল কোরআন মাদ্রাসায় দস্তারবন্দী ও নতুন ছবক প্রদান

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে হিফজুল কোরআন মাদ্রাসায় দস্তারবন্দী ও নতুন ছবক প্রদান
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে হিফজুল কোরআন মাদ্রাসায় দস্তারবন্দী ও নতুন ছবক প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার টিএনটি মোড়ে রহমানিয়া হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় দস্তারবন্দী ও নতুন ছবক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর এসবের আয়োজন উপলক্ষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মাওলানা আঃ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফতি মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আঃ হালিম, মাওলানা হাফিজুর রহমান, যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক এসএম নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সৈয়দ সাকিবুল্লা বেলাল।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হামিদুল্লাহ। মাদ্রাসার পরিচালনা করেন হাফেজ কারী মোঃ তানবির হেসোন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আমানাত শাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ এইস এম ছাব্বির হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০৭ ● ১১২ বার পঠিত