শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫

নাজিরপুরে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫


 

নাজিরপুরে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রণী যোদ্ধা শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরের নাজিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের নাজিরপুর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী বজ্রকণ্ঠ শরীফ ওসমান হাদিকে হত্যা করে এ লড়াই থামানো যাবে না। এই দেশ থেকেই আরও অসংখ্য হাদি জন্ম নেবে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২১:২৩:৩৯ ● ১২২ বার পঠিত