সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫

গৌরনদীতে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলায় মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সুইজ (বেজগাতি) হাসপাতালে সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার মোঃ কামরুজ্জামান শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। উপস্থিত রোগী ও তাদের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনা করেন।

সুইজ হাসপাতালের যৌথ পরিচালক সরদার মনিরুজ্জামান ও শিখা গোলদার বলেন, আমাদের নিজ এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি ছিলেন উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং দরিদ্র অসহায় পরিবারগুলো।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়েজিদ রনি, কোষাধক্ষ মোঃ ইয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক এসএম নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন খান, সহ-সংগঠন সম্পাদক মোঃ মাসুদ সরদার, কার্যনির্বাহী সদস্য মোঃ সিফাত হোসেন সাগর, সদস্য মোঃ সুজন শরীফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪২:২২ ● ১৮৩ বার পঠিত