সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫

ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অপরাধে জরিমানা

হোম » পিরোজপুর » ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অপরাধে জরিমানা
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫


 

ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অপরাধে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ পাতা হাঙ্গর (শাপলা পাতা) মাছ বিক্রির অভিযোগে ৩ মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার ইন্দুরকানী বাজারে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান। অভিযানে তিন মাছ ব্যবসায়ীর প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং জব্দ করা মাছগুলো পরে স্থানীয় চারটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

এছাড়া, উপজেলার পত্তাশী বাজারে একই ধরনের মাছ আটক হলেও ভ্রাম্যমাণ আদালত পৌঁছানোর আগেই মাছগুলো সরিয়ে ফেলা হয়। স্থানীয়রা জানায়, নিষিদ্ধ শাপলা পাতা মাছের বেচাকেনা বন্ধে পাড়েরহাট আড়তে (পিরোজপুর সদর) অভিযান প্রয়োজন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫০ ● ২১০ বার পঠিত