সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫


গোপালগঞ্জে  পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো: হবীবুল্লাহ।

সোমবার (৮ ডিসেম্বর)  বিকাল ৩ টায় পুলিশ সুপার কার্যালয় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো: হবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ জেলায় প্রায় ১২ লক্ষ মানুষ।  তার মধ্যে অপরাধী মাত্র ৫ পারসেন্ট মানুষ।  এই ৫ পারসেন্ট  অপরাধীদের দমনে পুলিশ সাংবাদিক সবাই একসাথে কাজ করবো।
এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক (ক্রাইম এন্ড অপারেশন) ,  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, যমুনা টেলিভিশনের মুজাম্মেল হোসেন মুন্না,  যুগান্তরের এসএম হুমায়ুন কবির,  এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ,  চ্যানেল এস এর কাজী মাহমুদ,  বৈশাখী টেলিভিশনের মোস্তফা জামান, প্রথম আলোর নতুন শেখ, একাত্তর টেলিভিশনের আজিজুল ইসলাম রনি, ডিবিসি টেলিভিশনের বাপি সাহা, দৈনিক গ্রামের কাগজের শৈলেন্দ্রনাত মজুমদার,  ভোরের পাতার হেমন্ত বিশ্বাস,সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৫:৩১ ● ১২৩ বার পঠিত