শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫

কুয়াকাটাগামী মাইক্রোবাস দুর্ঘটনায় দুই পর্যটক গুরুতর আহত

হোম » লিড নিউজ » কুয়াকাটাগামী মাইক্রোবাস দুর্ঘটনায় দুই পর্যটক গুরুতর আহত
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫


 

কুয়াকাটাগামী মাইক্রোবাস দুর্ঘটনায় দুই পর্যটক গুরুতর আহত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে উল্টে গেলে দুই যাত্রী গুরুতর আহত হন। শুক্রবার গুডাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন যশোরের মো. আনিছুর রহমান (৩৩) ও মো. এনায়েত হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতির কারণে মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ভেতরে থাকা দুই পর্যটক গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন।

দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৮:১৩ ● ১৮৭ বার পঠিত