রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
গোপালগঞ্জে বাউবির সহকারী পরিচালকের বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদ
হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে বাউবির সহকারী পরিচালকের বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদ
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সহকারী পরিচালক বাবুল হোসেন মল্লিকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গত ২৬ নভেম্বর বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির কথা উল্লেখ করে মনগড়া এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদে যেসব তথ্য প্রকাশ পেয়েছে তা আদৌ সত্য নয়। সম্পূর্ণ কাল্পনিক এবং আমার সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যেই সংবাদটি প্রকাশিত হয়েছে।
তিনি আরও বলেন, আমি মাত্র তিন মাস আগে, ২৭ আগস্ট শরিয়াতপুর থেকে বদলী হয়ে গোপালগঞ্জ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি। অফিসের কাজ এবং স্টাফ ও সাধারণ মানুষকে বুঝে ওঠার সময়টুকু পর্যন্ত পাইনি। এছাড়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়, যা সাধারণ শিক্ষার্থীরা যে কোনো কম্পিউটার দোকান থেকে সম্পন্ন করতে পারে।
মূলত স্বার্থন্বেষী একটি মহল কেবল তাদের স্বার্থে কতিপয় সাংবাদিকদের মনগড়া তথ্য দিয়ে এমন একটি সংবাদ প্রকাশ করেছে। বরং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে দেশের মানুষের সামনে তুলে ধরতে আহবান জানাই, যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২:১৫:৪৫ ● ২২৭ বার পঠিত
