মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
হোম পেজ » গণমাধ্যম » চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়ন কার্যক্রম, সেবার মান বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ তার নানা পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সংবাদকর্মীদের গঠনমূলক সহযোগিতা জনস্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও সেবার মান নিয়ে মতামত উপস্থাপন করেন। জেলা প্রশাসক এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
সভায় উপস্থিত সবাই জেলার উন্নয়ন, স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৭:১৪:৩৮ ● ১৭৬ বার পঠিত
