বুধবার ● ৫ নভেম্বর ২০২৫

কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫


কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান। বুধবার (৫ নভেম্বর) সকালে কলেজ অডিটরিয়ামে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলেজের গভর্নিং বডির সভাপতি এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, শিক্ষা মানুষের মুক্তির চাবিকাঠি। সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও দেশকে আলোকিত করতে। ছাত্রছাত্রীদের শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. আলাউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান খান, শিক্ষক প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন কলেজের শিক্ষার্থী আনিকা তাবাসসুম নোভা ও তাসনিম মেহের খুশবু।

নবীন বরণ উপলক্ষে শিক্ষার্থীরা পরিবেশন করেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সার্বিকভাবে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২১:০৯ ● ১৮৯ বার পঠিত