শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫

বাবুগঞ্জে নারী সমাবেশে বেগম সেলিমা রহমানের আহ্বান

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে নারী সমাবেশে বেগম সেলিমা রহমানের আহ্বান
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


বাবুগঞ্জে নারী সমাবেশে বেগম সেলিমা রহমানের আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ নিয়ে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক নারী সমাবেশ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। তিনি বলেন, দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে নারীদের ভূমিকা অপরিহার্য। রাষ্ট্র মেরামতের ৩১ দফা নারীর ক্ষমতায়ন ও সমান অধিকারের এক নতুন অঙ্গীকার।

প্রধান বক্তা ছিলেন সাবেক ভিপি ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভিপি লিপন এবং বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সাবেক সহসভাপতি কুলসুম বেগম। সঞ্চালনা করেন মহিলা দলের নেত্রী কাকলি আক্তার। বক্তারা বলেন, নারী সমাজ জাগলে দেশ জাগে- তাই রাষ্ট্র মেরামতের আন্দোলনে প্রতিটি নারীকে সচেতন ও সক্রিয় হতে হবে।

বাংলাদেশ সময়: ২১:২১:৫৩ ● ১৯৬ বার পঠিত