সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
দুই ব্যবসায়ীকে জরিমানা গলাচিপায় র্যাবের অভিযানে ১২শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
হোম পেজ » পটুয়াখালী » দুই ব্যবসায়ীকে জরিমানা গলাচিপায় র্যাবের অভিযানে ১২শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় র্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে পৌর শহরের বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় ব্যবসায়ী দেব দুলাল পালের ‘মেসার্স পাল স্টোর্স’ ও মদন পালের দোকান ও গোডাউন থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, জব্দ করা পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হবে।
স্কোয়াড লিডার রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২শ ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ী মদন পালের ১০ হাজার এবং দেব দুলাল পালের ১৫ হাজার টাকা জরিমানা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ।
জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:২৩:২৮ ● ২২৮ বার পঠিত
