বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫

তালতলীতে প্রতিবাদ করায় বৃদ্ধ চাচাকে পিটিয়ে জখম

হোম পেজ » বরিশাল » তালতলীতে প্রতিবাদ করায় বৃদ্ধ চাচাকে পিটিয়ে জখম
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


তালতলীতে প্রতিবাদ করায় বৃদ্ধ চাচাকে পিটিয়ে জখম

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

ধান খেতের বেড়া ভেঙ্গে ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধ নয়া সিকদার (৬৫) গুরুতর জখম হয়েছেন। পরে তাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনা তালতলী উপজেলার নাইবরতবক গ্রামে বুধবার সকালে ঘটেছে।

জানা গেছে, নয়া সিকদার তার ধান খেত রক্ষার জন্য বেড়া দিয়েছিলেন। বুধবার সকালে তার ভাইয়ের ছেলে শাহ আলম সিকদার ওই বেড়া ভেঙ্গে দেন। প্রতিবাদ করলে শাহ আলম ও তার ছেলে রাসেল সিকদার তাকে পিটিয়ে বাম হাত ও নাকের হাড় ভেঙ্গে দেন। চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান নিশ্চিত করেছেন, বৃদ্ধের বাম হাত ও নাকের হাড় ভেঙ্গেছে।

নয়া সিকদার জানান, এর আগেও শাহ আলম তাকে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দিয়েছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেছেন। শাহ আলমের বাবা আব্দুল হাই সিকদার দাবি করেন, নয়া সিকদার ও তার ছেলে তাদের ছেলেকে মারধর করেছেন।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:৩৫ ● ২২১ বার পঠিত