সর্বশেষ
গৌরনদীতে প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন ১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে

পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন ড. দেলোয়ার

হোম » পটুয়াখালী » পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন ড. দেলোয়ার
শনিবার ● ২১ জুন ২০২৫


ডিন হিসেবে প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেনকে (ডানে) ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে।

সাগরকন্যা দুমকী প্রতিবেদক, (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন। আজ শনিবার (২১ জুন) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “একজন দূরদর্শী ডিন পুরো অনুষদকে গতিশীল করতে পারেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড. দেলোয়ার হোসেন কৃষি অনুষদকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।”

প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, “গবেষণা ও সম্প্রসারণে কৃষি অনুষদের বড় ভূমিকা রয়েছে। নতুন নেতৃত্ব সেই ধারাবাহিকতা রক্ষা করবে।” অনুষ্ঠানে সদ্য সাবেক ডিনসহ একাধিক অধ্যাপক নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নবনিযুক্ত ডিন ড. দেলোয়ার হোসেন বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধু পদ নয়, এটি একটি আমানত। শিক্ষার্থীদের কল্যাণ এবং গবেষণার প্রসারে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”

অনুষ্ঠানে সদ্য প্রয়াত রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. জিল্লুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:৫০:১০ ● ৪৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ