সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গৌরনদীতে দু‘শতাধিক পান বরজ পুড়িয়ে দেয়ার অভিযোগ

হোম » কৃষি » গৌরনদীতে দু‘শতাধিক পান বরজ পুড়িয়ে দেয়ার অভিযোগ
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫


গৌরনদীতে দু‘শতাধিক পান বরজ পুড়িয়ে দেয়ার অভিযোগ

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বরিশালৈর গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি  ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদারের দুই শতাধিক পান বরজে অগ্নিসংযোগ ও জমি দখল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাতে উপজেলার বাটাজোর  ইউনিয়নের শৌলকর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাটাজোর ইউপির সদস্য আব্দুল মান্নান হাওলাদার অভিযোগ করে বলেন, উপজেলার শৌলকর গ্রামে আমার ডিক্রিকৃত ৭৬ শতক জমিতে ২৪০ খানা পান বরজ নির্মাণ  করে অনেক বছর ধরে ওই জমি ভোগ দখল করে আসছি। সোমবার দিবাগত গভীর রাতে প্রতিপক্ষ গোলাম হোসেন ও জব্বার তালুকদারের নেতৃত্বে পান বরজে আগুন দিয়ে পুরো পান বরজ পুড়িয়ে দেয় এবং রাতের আধাঁরেই সেখানে ১টি ঘর নির্মাণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রতিপক্ষ গোলাম হোসেন বলেন,  আমাদের ফাঁসানোর জন্য মান্নান মেম্বার ষঢ়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়ার  পাঁয়তারা করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দুইপক্ষের মধ্যে বরিশাল আদালতে ২টি মামলা বিচারাধীণ রয়েছে। এতোদিন ইউপি সদস্যে মান্নান ওই জমি ভোগ দখল করে আসছিলো। গত ৫ আগষ্ট আ’লীগ সরকার পতনের পর গোলাম হোসেন ও জব্বার তালুকদার গংরা নিজেদের বিএনপি কর্মী-সমর্থক দাবি করে আদালতে চলমান মামলা থাকা সত্বেও মান্নান মেম্বারের ভোগ দখলীয় ওই জমি দখল করে নেয় তারা।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে থানা  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  আদালতে বিচারাধীন ওই বিরোধপূর্ণ জমির এক কোনায় গত ১ মাস পূর্বে  গোলাম হোসেন গংরা একটি টিনের ঘর নির্মাণ করে ২/৩ নারী বসবাস করছে।  সোমবার দিবাগত রাতে মান্নান মেম্বারের পান বরজে অগ্নিসংযোগ ও গোলাম হোসেনদের নির্মিত ঘরের বেড়া কুপিয়ে ভাংচুর করার ঘটনা ঘটেছে।  এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে তারা। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি ইউনুস মিয়া জানান।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৯:১৫ ● ২৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ