সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

বিদ্যুৎকেন্দ্রে চুরির মামলায় বিএনপি’র ৫০নেতাকর্মী আসামি

হোম » কৃষি » বিদ্যুৎকেন্দ্রে চুরির মামলায় বিএনপি’র ৫০নেতাকর্মী আসামি
সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫


বিদ্যুৎকেন্দ্রে চুরির মামলায় বিএনপি’র ৫০নেতাকর্মী আসামি

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে কয়লা ভিত্তিক পটুয়াখালী (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ অন্তত পাঁচ লাখ টাকা মূল্যের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৫০ নেতা-কর্মীর নামে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা সোহেল মোল্লা, শাহীন মোল্লাসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের সকলের বাড়ি গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে। বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ১২ জানুয়ারি মামলাটি কলাপাড়া থানায় রেকর্ড করা হয়েছে। চুরি হওয়া মালামাল হচ্ছে তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী।

মামলায় বলা হয়েছে, ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে স্টক করে। ১০ জানুয়ারি সকালে ওই মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এসময় বিদ্যুৎ প্লান্টের নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের নিয়ে পুলিশ ক্যাম্পের  সদস্যদের সহায়তায় গাড়িসহ অন্তত আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন মালামাল উদ্ধার করেন। এই চক্রটির চোরাই করা আরও এক ট্রাক মালামাল ইতোপূর্বে আটক করা হয়।

পাওয়ার প্লান্টের একাধিক সূত্র নিশ্চিত করেছে, এচক্রটি দীর্ঘদিন ধরে পাওয়ার প্লান্টের শত শত টন মালামাল চুরি করে বিক্রি করে আসছিল। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৩:২৮ ● ২৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ