সর্বশেষ
দেশের চার বিভাগে দমকা হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ

নেছারাবাদে বাল্যবিয়ে পন্ড, জরিমানা

হোম » কৃষি » নেছারাবাদে বাল্যবিয়ে পন্ড, জরিমানা
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪


নেছারাবাদে বাল্যবিয়ে পন্ড, জরিমানা

নেছারাবাদ ( পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। এ ঘটনায় কনের পিতা আব্দুল কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ওই ছাত্রীর বাড়ি উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামে। সে সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে ওই ছাত্রীর বাড়িতে বাল্য বিয়ের আয়োজন চলছে এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের পিতাকে বাল্য বিবাহ নিরোধ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ওই ছাত্রীর বাবা মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে শশুর বাড়ি না পাঠাবেন না মর্মে মুচলেকা দেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কাউখালী সদরের ছেলে  রিয়াদুল শেখসহ বর পক্ষ সটকে পড়েন।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:১৫ ● ৫৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ