সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ছারছীনা দরবার দুনয়াবি কোন নীতি আদর্শ দিয়ে চলেনা-ছারছীনা পীর

হোম » কৃষি » ছারছীনা দরবার দুনয়াবি কোন নীতি আদর্শ দিয়ে চলেনা-ছারছীনা পীর
বুধবার ● ১৩ মার্চ ২০২৪


ছারছীনা দরবার দুনয়াবি কোন নীতি আদর্শ দিয়ে চলেনা-ছারছীনা পীর

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ছারছীনা দরবার শরীফের ১৩৪তম বর্ষিক ইসালে সওয়াব মাহফিল শেষ হয়েছে। বুধবার (১৩ মার্চ) যোহর নামাজ বাদ সংক্ষিপ্ত বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। এসময় তিনি বলেন, বর্তমান সময়টা খুবই খারাপ, ফ্যাতনা ফ্যাসাদে সমাজ ভরে গেছে। এ থেকে নিজে, পরিবার ও সামাজকে রক্ষা করতে ইসলামী হুকুম আহকাম মেনে চলতে হবে।
ছারছীনা দরবার দুনয়াবি কোন নীতি আদর্শ দিয়ে চলেনা। ইসলামের সকল হুকুম আহকাম মেনে চললেই কেবল একজন খাটি মুমিন হওয়া যায়। তিনদিন ব্যাপী ওয়াজ নসিয়ত হয়েছে আপনার শুনেছেন। বর্তমানে বাজারে নানা ধরনের বই বের হয়েছে যা পড়লে ঈমান আকিদা ঠিক থাকেনা। তাই আপনারা এ দরবার থেকে বহু বই ও কিতাব প্রকাশিত হয় সে সব পড়বেন। নিজে ভাল পথে চলবেন আর সন্তান বে পথে যাবে তাতে কি আপনার সঠিক ভাবে ইবাদত করা হবে ? আবশ্যই হবেনা। সুতরাং নিজের সন্তানদেরকে ইমান ও আকিদা মোতাবেক চালাবেন। এজন্য সবসময় তালিমি জলসায় যোগ দিবেন। এলাকায় দীনের দাওয়াত দিবেন। এজন্য সর্বত্র জমিয়তে হিজবুল্লার সংগঠন গঠন করে দাওয়াত দিতে হবে। সব দিকে লক্ষ্য রেখে কাজ করার আহ্বান জানান।
এরপর দেশ ও ইলামী বিশে^র সকল মুসলমানদের কল্যান কামনা করে মোনাজাত করেন পীর সাহেব। এসময় নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক উপস্থিত ছিলেন।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৩:৫১ ● ৩৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ