সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গৌরনদীতে ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যু!

হোম » কৃষি » গৌরনদীতে ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যু!
বুধবার ● ১৩ মার্চ ২০২৪


গৌরনদীতে ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে একটি বেসরকারি ক্লিনিকের ডা. সামিউল ইসলামের বিরুদ্ধে ভূল চিকিৎসা ও দায়িত্ব অবহেলায় দ্বীপায়ন রায় (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকাল নয়টার দিকে গৌরনদী উপজেলার টিএন্ডটি মোড় সংলগ্ন শিকদার ক্লিনিকে এ ঘটনা ঘটে। সে  (দ্বীপায়ন) উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের দুলাল রায়ের ছেলে ও কারফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
মারা যাওয়া দ্বীপায়নের বাবা দুলাল রায় অভিযোগ করে বলেন, আমার ছেলে দ্বীপায়ন রায় জ্বর, বমি ও মাথার ব্যাথায় আক্রান্ত হলে গত ১১ মার্চ দিবাগত রাত ১১টার দিকে  গৌরনদী শিকদার ক্লিনিকে এমবিবিএস ডা. সামিউল ইসলামের অধীনে ভর্তি করি। সেখানে একদিন চিকিৎসারত থাকা অবস্থায় দ্বীপায়নের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মঙ্গলাবর রাতে শিশু দ্বীপায়ন বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে দ্বীপায়নকে রেফার্ডের অনুরোধ করেছিলাম ডাক্তারকে। আমাদের কথায় ডাক্তার কর্নপাত না করে ক্লিনিক থেকে আমার ছেলেকে ছাড়তে রাজি হয়নি ও রেফার্ডও করেননি। ওই ক্লিনিকের ডা. সামিউলের ভূল চিকিৎসা ও দায়িত্ব অবহেলার  কারণে বুধবার সকাল নয়টার দিকে আমার ছেলে  দ্বীপায়ন মারা গেছে। আমি ওই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ওই ক্লিনিকের ডা. সামিউল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে অনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। থানা পুলিশ ও ছাত্রলীগের ২ নেতার উপস্থিতিতে ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে কোন অভিযোগ নেই-এ মর্মে  মারা যাওয়া দ্বীপায়ন রায়ের স্বজনরা  ক্লিনিক কৃর্তপক্ষের কাছে লিখিত দিয়ে গেছেন।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:৩১ ● ৩২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ