সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে রিক্সা চালকের মৃত্যু

হোম » কৃষি » নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে রিক্সা চালকের মৃত্যু
বুধবার ● ৬ মার্চ ২০২৪


নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে রিক্সা চালকের মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে বিদ্যুতস্পৃষ্টে আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক রিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে। সোহাগদল ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ঘটনার দিন সকালে কুদ্দুস তার রিক্সা চার্জের ঘরের চালের ওপর থেকে পাতা কুড়িয়ে নামার সময় অসাবধানতা বসত বিদ্যুতায়িত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মাসুদ খান জানান, হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন বিষয়টি নিশ্চিত করেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৪ ● ৫৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ