সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ফুলবাড়ীতে পিকনিকের বাস খাদে পড়ে শিশুসহ আহত-৫৫

হোম » কৃষি » ফুলবাড়ীতে পিকনিকের বাস খাদে পড়ে শিশুসহ আহত-৫৫
সোমবার ● ৪ মার্চ ২০২৪


ফুলবাড়ীতে পিকনিকের বাস খাদে পড়ে শিশুসহ আহত-৫৫

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জের স্বপ্নপূরী পিকনিক স্পটে যাওয়ার পথে আফতাবগঞ্জ বাজারের পূর্বপার্শ্বে  পিকনিকের যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি গতকাল সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজার এলাকায ঘটেছে।
দুর্ঘটনায় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), তার মেয়ে মৌসুমি পারভিন (১২) ও মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমার (৭) অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর ভুল্লি পয়সাখোলা গ্রামবাসীরাবাসী বার্ষিক পিকনিকের জন্য শিশুসহ নারী ও পুরুষ মিলে ৫৫ জন বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশ্যে সকালে (ঢাকা-মেট্রো-জ-১১-০২৮১) বাস যোগে রওনা দেন। বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছানোর পরপরই আকস্মিকভাবে বাসের সামনের দিকের ডান চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ডান পার্শ্বের খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হন। পুলিশসহ স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে গ্রামবাসী প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশ্যে যচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসে থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সবাইকে চিকিৎসা নিতে হয়েছে। গুরুতর আহতদের সেখানেই ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল হক বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বাসটিতে শিশুসহ ৫৫ জন যাত্রী ছিল। আহত সকলকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কারো দোষ ছিল না। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৫:৩৭ ● ৩২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ