সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গলাচিপায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হোম » কৃষি » গলাচিপায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রবিবার ● ৩ মার্চ ২০২৪


গলাচিপায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিপন চন্দ্র রায় এর ওপর সবুজ খান ও তার সন্ত্রাসী বাহিনী কতৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসিরা।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবসীর উদ্যোগে রবিবার সকাল ১০টায় গলাচিপা-পটুয়াখালী সড়কে মানব বন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সকারি প্রধান শিক্ষক মোসাম্মদ জুলেখা বেগম, হামলায় অহত শিক্ষক শিপন চন্দ্র রায়, অভিভাবক হাবিব মৃধা, হেমায়েত উদ্দিন, শিক্ষার্থী বৃস্টি আক্তার, আবির মোল্লা  প্রমূখ।
বক্তারা শিক্ষকের ওপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের রিাপত্তা দাবি করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করতে হবে। গত বৃহস্পতিবার (২৯) ফেব্রুয়ারি সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিপন চন্দ্র রায় বিদ্যালয়ে যাওয়ার সময় হরিদেবপুর প্রথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পথ রোধ করে একই বিদ্যালয়ের শিক্ষক সবুজ খানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তার ওপর বর্বরোচিত হামলা করে। ওই দিন ভুক্তভোগী শিপন চন্দ্র শীল উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেন।

 

 

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২১:৫৯ ● ৩৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ