সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

নেছারাবাদে কসমেটিকস্ পণ্য হারল্যান স্টোর উদ্বোধন

হোম » কৃষি » নেছারাবাদে কসমেটিকস্ পণ্য হারল্যান স্টোর উদ্বোধন
শনিবার ● ২ মার্চ ২০২৪


নেছারাবাদে কসমেটিকস্ পণ্য হারল্যান স্টোর উদ্বোধন

নেছারাবাদ (পিরাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরাজপুরের নেছারাবাদে কসমেটিকস্ সামগ্রী হারল্যান স্টোরের উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা কেয়া।
শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইন্দেরহাট বন্দরে অবস্থিত ওই হারল্যান স্টোরের শো-রুম ফিতাকেটে উদ্বোধন করেন। পরে এ উপলক্ষ্যে বন্দর সংলগ সরকারি স্বরপকাঠী কলজের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা কেয়া ছাড়াও সাংবাদিক হযরত আলী হিরু এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, হারল্যান স্টোরের সিইও এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক আব্দুল আলিম শিমুল, রিমার্ক এর নিবার্হী পরিচালক মাজেদুর রহমান রতন ও অত্র শো-রুমের ডিলার শিশির রায় প্রমুখ। অনুষ্ঠানে চলচিত্রের তারকাদের দেখতে উপজেলার  বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক অনুষ্ঠানস্থলে ভীড় জমান। এ সময় দর্শকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সম্প্রতি দেশে নানা ধরনর নকল প্রসাধনি বাজারে এসেছে এবং  উৎপাদন ও ব্যবহারের খবর পাওয়া যাচ্ছে। এসব প্রসাধনিতে ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে, যাতে করে শরীর এবং ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক। নকল প্রসাধনির ক্ষতি এড়াতে হারল্যান স্টোর আপনাদের জন্য নিয় এসেছে আন্তর্জাতিক মানসম্মত অথেন্টিক সব ধরনের কসমটিক্স পন্য। আমাদের এই স্টোরে মেশিনের সাহায্যে সকল ক্রেতাগন বিনামূল্য তাদের ত্বকের  পরীক্ষা করে ত্বক উপযাগী প্রসাধনী ক্রয় করতে পারবেন। এছাড়াও ক্রেতাদের জন্য ক্যাশব্যাকসহ নানা ধরনর উপহার সামগ্রীর সুযোগ রয়েছে।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০১:৪৫ ● ৭৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ