সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

আমতলীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!

হোম » কৃষি » আমতলীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!
শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৪


আমতলীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলার একটি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী পলাশ মিয়ার বিরুদ্ধে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ওঠেছে। এ ঘটনা প্রকাশ করায় ছাত্রীর পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়েছে নৈশ প্রহরী। এমন অভিযোগ এনে ছাত্রীর বাবা শনিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার চন্দ্রা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যায়। ওই সময়ে বিদ্যালয়ে কোন শিক্ষক ও শিক্ষার্থী আসেনি। এ সুযোগে বিদ্যালয়ের নৈশ প্রহরী পলাশ মিয়া ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায়। ওই ছাত্রী ক্লাশ না করেই বাড়ী ফিরে গিয়ে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। এ বিষয়টি স্কুল ছাত্রীর বাবা স্থানীয় ব্যাক্তিদের জানালে ক্ষিপ্ত হন নৈশ প্রহরী পলাশ। পরে নৈশ প্রহরী ওই স্কুল ছাত্রীর বাবাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে। এ বিষয়ে স্কুল ছাত্রীর বাবা শনিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্কুল ছাত্রীর বাবা বলেন, বৃহস্পতিবার স্কুলে গেলে নৈশ প্রহরী পলাশ মিয়া আমার মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায়। আমার মেয়ে পাঠদান বন্ধ করে বাড়ী গিয়ে সকল ঘটনা আমার স্ত্রীর কাছে খুলে বলে। আমি এ বিষয়টি স্থানীয়দের কাছে জানালে নৈশ প্রহরী ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় ওই নৈশ প্রহরীর শাস্তি দাবী করছি।
এ বিষয়ে নৈশ প্রহরী পলাশ মিয়ার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সুলতান বিশ্বাস বলেন, ঘটনা আমি শুনেছি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলে, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৫৫ ● ২৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ