সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

কাউখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

হোম » কৃষি » কাউখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪


কাউখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

কাউখালী (পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালিতে পুকুরের পানিতে ডুবে মো. রোহান হাওলাদার  নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর  ইউনিয়নের ধাবড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোহান ওই  গ্রামের মো.রাসেল হাওলাদারের  ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, একা খেলার সময় রোহান  বাড়ির পাশের পুকুরে  পড়ে ডুবে যায়। এ সময় তার মা বাড়ীতে কাজ করছিলেন। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তার মৃত দেহটি উদ্ধার করে কাউখালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুব্রত কর্মকার বলেন,শিশুটি কে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেন।

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৫৮ ● ২৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ