সর্বশেষ
গৌরনদীতে প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন ১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে

নেছারাবাদে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

হোম » কৃষি » নেছারাবাদে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪


নেছারাবাদে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দবির শেখ ওরফে আকাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) ধর্ষনের শিকার ছাত্রীর মা বাদি হয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ার রঘুনাথপুর গ্রামের লুৎফর শেখের ছেলে আল আমিন শেখ ওরফে মুন্না (৩৫) ও একই উপজেলার বানারজর গ্রামের আনোয়ার শেখের ছেলে দবির শেখ ওরফে আকাশকে (২২) আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামী আকাশকে গ্রেফতার করে রবিবার সকালে পিরোজপুর আদালতে এবং ধর্ষনের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠিয়েছে। অপর আসামী আল আমিন শেখ পলাতক।
বাদির অভিযোগ জানা যায়, জলাবাড়ি গ্রামে জনৈক রুবেল হোসেনের মুরগীর ফার্মে আকাশ শ্রমিকের কাজ করতেন। পরবর্তিতে পাশ^বর্তি কামারকাঠি গ্রামের ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে আকাশ। আকাশের কর্মস্থলে আসা যাওয়ার সুবাদে তার ভগ্নিপতি অপর আসামী মুন্না কৌশলে ছাত্রীর ফোন নম্বর সংগ্রহ করে প্রেমের প্রস্তাব দেয়। গত শুক্রবার বিকেলে মুন্না ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে আকাশের কর্মস্থলে নিয়ে যায়। পরে দুজনে মিলে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষন করে। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে পিরোজপুর আদালতে এবং ধর্ষনের শিকার ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। অপর আসামী আল আমিন শেখ মুন্নাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৮:২৪ ● ৫০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ