সর্বশেষ
ভ্রাম্যমান আদালতের অভিযান বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা অতিষ্ঠ এলাকাবাসী কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে পরিবার আহত কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা চিকিৎসকের বিচার দাবি তালতলীতে ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের জীবনসংকটে গাছ কেটে নেওয়ার অভিযোগ বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের গৌরনদীতে লন্ডনপ্রবাসী বিএনপি নেতার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

গৌরনদীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধর, গ্রেফতার-১

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধর, গ্রেফতার-১
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪


গৌরনদীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধর, গ্রেফতার-১

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী গালর্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর অপহৃত ছাত্রী(১৬)কে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী আরিফ শিকদারকে (২০)কে গ্রেফতার করা হয়। অপহরণের তিনদিন পর শনিবার ভোররাতে ঢাকা র‌্যাব-১০ এর সহযোগীতায় গৌরনদী থানা পুলিশ ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ধলেশ^রী টোল প্লাজা এলাকা থেকে অপহৃত ওই কলেজ ছাত্রীকে  উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আসামি আরিফ শিকদার পাশ^বর্তী কালকিনি উপজেলার জজিরা গ্রামের রেজাইল সিকদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই হৃদয় কুমার চাকলাদার জানান, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ থেকে একাদশ শ্রেনীর ওই ছাত্রী গত ৩০ জানুয়াাির দুপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ওই ছাত্রী উপজেলা পরিষদ গেটের কাছে পৌছলে ওৎ পেতে থাকা মো. আরিফ সিকদার ওই ছাত্রীর পথরোধ করে। এ সময় আরিফ শিকদারের নেতৃত্বে বখাটে ২/৩ যুবক ওই ছাত্রীকে মাহিন্দ্রায় তুলে অপহরণ করে নিয়ে যায়।    এ ব্যাপারে অপহৃত কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তথ্য প্রযুত্তির মাধ্যমে ঢাকা র‌্যাব-১০ এর সহয়োগীতায় ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ধলেশ^রী টোল প্লাজা এলাকা থেকে শনিবার ভোররাতে অপহৃত ওই কলেজ ছাত্রীকে  উদ্ধার ও মামলার প্রধান আসামি আরিফ শিকদারকে গ্রেফতার করেন।  ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে গতকাল শনিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আরিফ শিকদারকে একইদিন দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়য়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৬ ● ৩৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ