সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

কাউখালীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হোম » কৃষি » কাউখালীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪


কাউখালীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
বৃহস্পবিার(২৫ জানুয়ারী) দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উত্তর বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে চেীধুরী মেডিকেল হলকে ২হাজার ৫’শত টাকা,ইন্দ্রানী মেডিকেল হলকে ২হাজার ৫’শত টাকা, সাধনা ঔষাধালয়কে ২হাজার টাকা এবং মুবিন স্টোরকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০১:৩২ ● ২৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ