সর্বশেষ
একাত্তরের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত: পর্যটন ও রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ফুলবাড়ীতে চালের অবৈধ মজুত ঠেকাতে অভিযান

হোম » কৃষি » ফুলবাড়ীতে চালের অবৈধ মজুত ঠেকাতে অভিযান
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪


ফুলবাড়ীতে চালের অবৈধ মজুত ঠেকাতে অভিযান

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

সম্প্রতি চালের বাজার উর্দ্ধগতি নিয়ন্ত্রন ও অবৈধ চালের মজুতদারদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণের রাইচ মিল ও চালের গুদাম পরিদর্শন করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুল্লাহ।

গত (২৫ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান ও অবৈধ্য মজুদারদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটিস্থ বঙ্গ মিলার্স লিমিটেড এর প্রাণ গ্রুপের চালের মুজত ও চালের মিল পরিদর্শন করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুল্লাহ। এসময় দিনাজপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাহাবুবউল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুল্লাহ জানান, প্রাণের সার্বিক বিষয়ে পরিদর্শন করে তেমন কোন অসংগতি পাওয়া যায় নাই। অবৈধ্য চাল মুজতদারতের বিরুদ্ধে সারাদেশে আমরা অভিযান পরিচালনা করছি। আজ প্রাথমিকভাবে চাল মিল মালিকদের সতর্ক করা হলো ।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:০৭ ● ২৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ