সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গলাচিপায় ৫’শ পিচ ইয়াবাসহ আটক-১

হোম » কৃষি » গলাচিপায় ৫’শ পিচ ইয়াবাসহ আটক-১
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪


গলাচিপায় ৫’শ পিচ ইয়াবাসহ আটক-১

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপার গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ড এর মিজান স্টোর এর বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০০(পাঁচশত) পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী মো. মিলন হাওলাদার (৩৭) কে আটক করে পটুয়াখালী ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীর পুলিশসুপার মো. সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় জেলা ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২২ জানুয়ারী সোমবার সকালে মাদক উদ্ধার অভিযানে এই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটক কৃত মাদক ব্যবসায়ী গলাচিপা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইটবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে।
এসময়ে গলাচিপা থানার এসআই সঞ্জীব কুমার সরকার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এছাড়া (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার সর্বমোট ওজন ৫০(পঞ্চাশ) গ্রাম অবৈধ বাজার মূল্য অনুমান (৩০০দ্ধ৫০০)=১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বলে জানা যায়। ইয়াবা উদ্ধার সহ আটকের বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ফেরদৌস আলম খান ঘটনা নিশ্চিত করে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন বলে জানান।

 

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫১:১৫ ● ২৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ