সর্বশেষ
গৌরনদীতে প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন ১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে

কলাপাড়া-কুয়াকাটা হবে বরিশাল বিভাগের রোল মডেল-ইঞ্জিনিয়ার তৌহিদ

হোম » কুয়াকাটা » কলাপাড়া-কুয়াকাটা হবে বরিশাল বিভাগের রোল মডেল-ইঞ্জিনিয়ার তৌহিদ
বুধবার ● ৩ জানুয়ারী ২০২৪


কলাপাড়া-কুয়াকাটা হবে বরিশাল বিভাগের রোল মডেল-ইঞ্জিনিয়ার তৌহিদ

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া হবে বরিশাল বিভাগের উন্নয়নের রোড মডেল।  বর্তমান সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন হলে পায়রা বন্দর কলাপাড়া কুয়াকাটা  বদলে যাবে।  সে লক্ষ্যে  বর্তমান সংসদ সদস্য  মো. মহিববুর রহমানের নেতৃত্বে কলাপাড়ায় শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে।

বুধবার সকাল ১১ টায় সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের সভাকক্ষে কলাপাড়ার বিভিন্ন পেশার মানুষের সাথে  শুধী সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রেস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি এ কথা বলেন।

তিঁনি বলেন, পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে কলাপাড়ার প্রতিটি রাস্তাঘাট,  সেতু,  কালভার্ট নির্মাণ হবে। এজন্য কয়েকশো কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া  কলাপাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালটি ২৫০ শয্যায় উত্তীর্ণ করন,  ডায়াবেটিকস হাসপাতাল নির্মাণ,  কুয়াকাটা কে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র উন্নতি করণে তিনি কাজ করবেন বলে  জানান। এ সময় কলাপাড়ার বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
শুধী সমাবেশে সংসদ সদস্য মহিববুর রহমান ও কুয়াকাটা পৌরসভার মেয়র  আনোয়ার হাওলাদার উপস্থিত ছিলেন।


এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫০:৩০ ● ৭৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ