শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় পরিত্যক্ত জিপে আগুন, মালিকের দাবি পরিকল্পিত
হোম » কুয়াকাটা » কুয়াকাটায় পরিত্যক্ত জিপে আগুন, মালিকের দাবি পরিকল্পিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ী) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির মালিক মো. ইমরানের দাবি, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে।
জানা গেছে, একসময় জিপটি পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। গভীর রাতে গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
গাড়ির মালিক পর্যটক গাইড মো. ইমরান বলেন, এটি দুর্ঘটনা কিংবা বিভিন্ন সময় ওই গাড়িতে রাতে ঘুমানো পাগলের কাণ্ড হলে অনেক আগেই এমন ঘটনা ঘটতে পারত। তাঁর ধারণা, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১:২৭:৪৪
