বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
জিয়ানগরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিনামূল্যে বীজ-সার পাবেন কৃষকরা
হোম » পিরোজপুর » জিয়ানগরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিনামূল্যে বীজ-সার পাবেন কৃষকরা
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ মো. শওকত হোসেন।
কর্মসূচির আওতায় রবি মৌসুমে খেসারি, মুগ, সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৪:৩১:৩১
