বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬

জিয়ানগরে সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা নিয়ে অনুষ্ঠান

হোম » পিরোজপুর » জিয়ানগরে সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা নিয়ে অনুষ্ঠান
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬


জিয়ানগরে সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা নিয়ে অনুষ্ঠানসাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্লোগান ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

 

বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক অপরাধ প্রতিরোধে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে যুবকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

 

তাঁরা আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবিলা, গুজব প্রতিরোধ, জীবনমান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জিয়ানগর থানার তদন্ত কর্মকর্তা প্রবির কুমার ঘোষ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

 

সভাপতিত্ব করেন পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই মল্লি

বাংলাদেশ সময়: ১৪:২৬:১০