বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
হিজলায় জমি বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
হোম » বরিশাল » হিজলায় জমি বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাঝিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।
আহত খালেকের ভাই ও যুবদল নেতা ছাত্তার মাঝি বলেন, তাঁদের পৈতৃক জমি ইটভাটায় ইজারা দেওয়া হয়েছে। একই এলাকার কয়েকজন ভুয়া কাগজপত্র তৈরি করে ওই জমি নিজেদের দাবি করে দখল করতে যান। এ সময় বড় ভাই আবদুল খালেক মাঝি বাধা দিলে তাঁকে কুপিয়ে জখম করা হয়।
গুরুতর আহত খালেককে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ছাত্তার মাঝি।
ওসি মো. সোলায়মান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ৮:৫৭:১৫
