মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
সব ধর্মের মানুষই বাংলাদেশি, বিভেদ নয়, সম্প্রীতির আহ্বান এমপি মোশাররফের
হোম » পটুয়াখালী » সব ধর্মের মানুষই বাংলাদেশি, বিভেদ নয়, সম্প্রীতির আহ্বান এমপি মোশাররফের

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই হই না কেন, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো ধর্মীয় বিভেদ নেই। পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে।’ বলেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘এখানে একদিকে মন্দির, অন্যদিকে মসজিদ, পাশেই বৌদ্ধবিহার। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমি যাকে বিশ্বাস করি, তাঁকে বলি আল্লাহ। আপনারা বলেন ভগবান, খ্রিষ্টানরা বলেন গড। উদ্দেশ্য তো একটাই। আমরা ধর্ম পালন করি সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও পরকালের মুক্তির আশায়। শেষ সিদ্ধান্ত নেবেন সৃষ্টিকর্তা। তাই পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে।’
এমপি মোশাররফ বলেন, রাস পূর্ণিমার আয়োজনে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিপুলসংখ্যক মুসলমানের উপস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতিরই প্রকাশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমার পরিচয় হিন্দু না, আমার পরিচয় মুসলমান না, আমার পরিচয় খ্রিস্টান না, আমার পরিচয় বৌদ্ধ না, আমার পরিচয় আমি বাংলাদেশি।’ এই বাংলাদেশি পরিচয় ধারণ করতে পারলে ধর্মীয় বিভাজন, অশান্তি ও প্রতিহিংসার সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, নানা ধরনের উসকানি দেওয়ার চেষ্টা চলছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই সরকার কার্যক্রম হাতে নিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পটুয়াখালীর কুয়াকাটায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ঐতিহ্যবাহী রাসপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান, কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং রাস উৎসব আয়োজক কমিটির
বাংলাদেশ সময়: ১৭:১৬:৩৭
