মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

হোম » বরিশাল » গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. আহসান মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস ও গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরিফ স্বপন এবং গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি মো. জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

 

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সেগুলোর বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৫০:২০