মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬

পিরোজপুরে বেকুটিয়া সেতুর দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩, আহত ১

হোম » লিড নিউজ » পিরোজপুরে বেকুটিয়া সেতুর দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩, আহত ১
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

পিরোজপুরে বেকুটিয়া সেতুর দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩, আহত ১

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন আপন খালাতো ভাই। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)। আহত ব্যক্তিরা হলেন কাউখালীর পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)। জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। মাহফুজুর রহমান চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। অন্য আহতদের মধ্যে শান্ত ও মাহফুজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারা যান।

 

অন্যদিকে, আহত সুনান মাঝী ও সাজিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে রাতে তাঁদের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। স্বজনেরা হাসপাতালে পৌঁছালে তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

 

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁদের জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারেন।

 

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩:০২:৫৮