রবিবার ● ২২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে ঝালকাঠির পুলিশ পরিদর্শকের মৃত্যু

হোম » লিড নিউজ » ডেঙ্গুতে ঝালকাঠির পুলিশ পরিদর্শকের মৃত্যু
রবিবার ● ২২ নভেম্বর ২০২৬


 

ডেঙ্গুতে ঝালকাঠির পুলিশ পরিদর্শকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝালকাঠি জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. শহিদুল ইসলাম শহীদের (৫৯) মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনসে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলায়।

 

পুলিশ লাইনস সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। এরপর শারীরিক অসুস্থতা দেখা দিলে ২০ নভেম্বর বরিশাল পুলিশ হাসপাতালে পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।

 

পুলিশ সুপার মেরিন সুলতানা জানান, শনিবার (২১ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে শহিদুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

 

তাঁর মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 

রবিবার দুপুর ১২টায় ঝালকাঠি পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩২:১৬