শনিবার ● ২১ নভেম্বর ২০২৬

তালতলীতে বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননীর কাণ্ড! হাসপাতালে ভর্তি

হোম » আলোচিত খবর » তালতলীতে বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননীর কাণ্ড! হাসপাতালে ভর্তি
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬


 

ছবি- এআই দ্বারা তৈরী

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

 

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে অনশনে বসেছেন পাঁচ সন্তানের এক জননী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে অনশনে বসার পর বেলাল গাজীর স্ত্রী ও কয়েকজনের মারধরের শিকার হন বলে অভিযোগ করেছেন ওই নারী। পরে শনিবার সকালে তাঁকে তালতলী হাসপাতালে ভর্তি করা হয়।

 

উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর প্রথম সংসারে তিন সন্তান রয়েছে। পরে স্থানীয় জয়নাল হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। একপর্যায়ে তাঁরা বিয়ে করেন। ওই সংসারে আরও দুই সন্তানের জন্ম হয়। বর্তমানে পাঁচ সন্তানের জননী তিনি।

 

গত বছর জয়নাল হাওলাদারের বাড়িতে একই এলাকার বেলাল গাজী হাইব্রিড ধানের চাষ করেন। এ সুবাদে ওই বাড়িতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল। যাতায়াতের সূত্র ধরে জয়নাল হাওলাদারের স্ত্রীর সঙ্গে বেলালের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বেলাল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান বলে অভিযোগ ওই নারীর।

 

অনশনরত নারী বলেন, বেলাল বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করায় তাঁর বাড়িতে অনশনে বসেছেন তিনি। শুক্রবার সন্ধ্যার পর বেলাল গাজীর স্ত্রী আমেনা, প্রতিবেশী সেতারা বেগমসহ কয়েকজন তাঁকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে তালতলী হাসপাতালে ভর্তি করেন।

 

ওই নারী আরও বলেন, বেলাল তাঁকে বিয়ে না করলে তিনি বিষপানে আত্মহত্যা করবেন।

এ ব্যাপারে কথিত প্রেমিক বেলাল গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তালতলী থানার ওসি মোঃ সাইদুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:১৪:৩৪