শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় আ.লীগের সাবেক এমপি-প্রতিমন্ত্রীর বাসায় হামলা, ভাঙচুর
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় আ.লীগের সাবেক এমপি-প্রতিমন্ত্রীর বাসায় হামলা, ভাঙচুর
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এসব বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালার কাচ ভেঙে যায়। এ সময় দুটি বাসায় অবস্থানরত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বাসায় ওই সময় কেউ ছিলেন না।
হামলার শিকার পরিবারের সদস্যরা এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:৪১
