বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

কাউখালীতে বিএনপি কার্যালয়ে হামলার মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

হোম » পিরোজপুর » কাউখালীতে বিএনপি কার্যালয়ে হামলার মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


 

কাউখালীতে বিএনপি কার্যালয়ে হামলার মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জহির ফরাজী (৪৭) আমরাজুড়ি ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।

 

বুধবার রাতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জহির ফরাজী কুমিয়ান গ্রামের মৃত নুরুল হক ফরাজীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ অক্টোবর কাউখালী থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৯:২৫